নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার ধরেয়ার বাজার নামক এলাকায় বৃহস্পতিবার বিকেল ৪টায় সৌমি পরিবহনের একটি বাসের চাকায় পিষ্ট হয়ে মেরাজুল ইসলাম (৩৫) নামে এক হেলপারের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত মেরাজুল বগুড়া জেলার মোকামতলা এলাকার বাসিন্দা ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ডিমলা থেকে বগুড়াগামী সৌমি পরিবহনের বাসটি ধরেয়ার বাজারসংলগ্ন স্থানে একটি ট্রাককে ওভারটেক করার সময় উল্টে যাওয়ার উপক্রম হয়। এ সময় হেলপার মেরাজুল হক লাফ দিয়ে প্রাণ বাঁচানোর চেষ্টা করলে তার পা আটকে যায় এবং তিনি বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে কিশোরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে বাসটি এবং নিহত মেরাজুলের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
রিপোর্টারের নাম 

























