রাজধানীর রামপুরা থানার বনশ্রী এলাকায় একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় হার্ডওয়্যার ব্যবসায়ী সুমন কাজী (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (০২ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে বনশ্রী ডি ব্লক এলাকার আইডিয়াল স্কুলের সামনে এই মর্মান্তিক ঘটনা ঘটে। খবর পেয়ে রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) শোভন ঘটনাস্থল থেকে নিহত সুমনের লাশ উদ্ধার করেন। আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর রাত পৌনে ২টার দিকে লাশটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।
নিহত সুমন কাজী বরিশালের গৌরনদী উপজেলার বড় দুলাই গ্রামের কাজী হাবিবুর রহমানের ছেলে। তিনি পেশায় একজন হার্ডওয়্যার ব্যবসায়ী ছিলেন এবং উত্তর বাড্ডা এলাকায় বসবাস করতেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রিপোর্টারের নাম 





















