দেশের বিভিন্ন প্রান্তে হাম রোগের প্রকোপ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘণ্টায় (এক দিনে) সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে চারজন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হামে আক্রান্ত হয়েছেন আরও ৬৮৫ জন। বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ১৮ দিনে (১৫ মার্চ থেকে ২ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৩ হাজার ৭০৯ জন শিশু ভর্তি হয়েছে। এদের মধ্যে ৫৮৫ জনের শরীরে হাম নিশ্চিতভাবে শনাক্ত হয়েছে। এই সময়ে অন্তত ১৩ শিশুর মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তর নিশ্চিত করেছে। তবে, সন্দেহজনক হামে মৃত্যুর সংখ্যা আরও বেশি বলে ধারণা করা হচ্ছে, যা এ পর্যন্ত ২৭ জনে পৌঁছেছে বলে প্রতিষ্ঠানটি জানিয়েছে।
রিপোর্টারের নাম 



















