ঢাকা ০১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

বিসিবির পরিচালনা পরিষদে পদত্যাগের হিড়িক: বাড়ছে অস্থিরতা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৪৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পরিষদে একের পর এক পরিচালকের পদত্যাগের ঘটনাকে কেন্দ্র করে সেখানে অস্থিরতা দেখা দিয়েছে। ইশতিয়াক সাদেক ও আমজাদ হোসেনের পর এবার ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক। তার এই পদত্যাগের ফলে বিসিবি পরিচালনা পরিষদের সদস্য সংখ্যা ২৫ থেকে কমে ২২-এ দাঁড়িয়েছে।

জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) মনোনয়ন নিয়ে বিসিবি নির্বাচনের পর পরিচালক হয়েছিলেন ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক এবং পরবর্তীতে তিনি লজিস্টিক ও প্রোটোকল কমিটির চেয়ারম্যানের দায়িত্বও পালন করেন। হঠাৎ কেন তিনি এই পদত্যাগের সিদ্ধান্ত নিলেন, সে বিষয়ে জানতে চাইলে তিনি এটিকে সম্পূর্ণ ব্যক্তিগত কারণ হিসেবে উল্লেখ করেন।

পরিচালকদের এই পদত্যাগের ঘটনা বিসিবি পরিচালনা পরিষদে নতুন করে অস্থিরতা সৃষ্টি করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক পরিচালক জানিয়েছেন, বিসিবির বর্তমান পরিস্থিতিতে অনেকেই হয়তো ভরসা রাখতে পারছেন না, যে কারণে তারা পদত্যাগের সিদ্ধান্ত নিচ্ছেন।

সাম্প্রতিক সময়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের বিভিন্ন সিদ্ধান্তে পরিচালনা পরিষদে এক ধরনের টালমাটাল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। অনেক পরিচালক এসব সিদ্ধান্ত মেনে নিতে না পেরে প্রকাশ্যে সমালোচনাও করেছেন, যা বিসিবিতে স্পষ্ট বিভেদ তৈরি করেছে। এমন পরিস্থিতিতে অনেকে ভবিষ্যতের কথা চিন্তা করে পরিচালনা পরিষদে না থাকাকেই শ্রেয় মনে করছেন।

একাধিক পরিচালকের মতে, বর্তমান পরিস্থিতিতে আরও অনেক পরিচালক পদত্যাগ করতে পারেন, তবে কারা সেই তালিকায় আছেন সে বিষয়ে তারা কিছু বলতে নারাজ।

বিসিবির এই বিভেদের ফলে সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে অনেক পরিচালকের দূরত্ব তৈরি হয়েছে। একজন পরিচালক অভিযোগ করে বলেছিলেন, সভাপতি বুলবুল পাঁচ-সাতজন ছাড়া কারো সঙ্গে আলোচনা করেন না। ফলে কোনো সিদ্ধান্ত হলে তা অনেক পরিচালকের অজানাই থেকে যায়। এমন অজান্তে হওয়া সিদ্ধান্ত এবং সভাপতির একক কর্তৃত্ব অনেক পরিচালককে পদত্যাগের সিদ্ধান্তের পেছনে বড় ভূমিকা রাখছে বলে তাদের আচরণে স্পষ্ট বোঝা যাচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারত মহাসাগরে ৫ মিলিয়ন বছরের প্রাচীন তিমির সমাধিক্ষেত্র আবিষ্কার

বিসিবির পরিচালনা পরিষদে পদত্যাগের হিড়িক: বাড়ছে অস্থিরতা

আপডেট সময় : ১০:৪৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬