ঢাকা ০৩:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

৬ কোটি ৬২ লাখ টাকার হীরা ও বিদেশি মুদ্রাসহ ভারতীয় নাগরিক আটক, বেনাপোল সীমান্তে পাচারের চেষ্টা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৪০:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

প্রায় ৬ কোটি ৬২ লাখ টাকা মূল্যের ডায়মন্ড ও বিভিন্ন বিদেশি মুদ্রাসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন-৪৯ (বিজিবি) যশোর-ঝিকরগাছা মহাসড়কের নতুনহাট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে সুজাউদ্দিন (৫২) নামের ওই ব্যক্তিকে আটক করে।

আটক সুজাউদ্দিন ভারতের তামিলনাড়ু রাজ্যের বাসিন্দা। বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি ঢাকার চোরাকারবারিদের কাছ থেকে হীরা সংগ্রহ করে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের চেষ্টা করছিলেন। চোরাই হীরাগুলো ভারতের কলকাতায় অজ্ঞাত এক ব্যক্তির কাছে হস্তান্তরের কথা ছিল।

উদ্ধারকৃত ডায়মন্ডের মোট ওজন ১৫৫ দশমিক ৭৬ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ৬ কোটি ৬১ লাখ ৩৯ হাজার ৫৯০ টাকা। বিজিবি যশোরের ‘ডায়মন্ড ওয়ার্ল্ড’-এর প্রতিনিধির মাধ্যমে পরীক্ষা করিয়ে প্রাথমিকভাবে এগুলো আসল হীরক বলে নিশ্চিত করেছে। জিজ্ঞাসাবাদে আটককৃত সুজাউদ্দিন জানিয়েছেন, গত এক মাসে তিনি থাইল্যান্ড, মালয়েশিয়া, বাংলাদেশ ও ভারতে একাধিকবার যাতায়াত করেছেন।

আটকের সময় তার কাছ থেকে বাংলাদেশি নগদ ৫ হাজার ৫৩০ টাকা, ৫ হাজার ৮৮০ ভারতীয় রুপি, ৫৫০ মার্কিন ডলার, ২০০ থাই বাথ, একটি মোবাইল ফোন ও একটি ডিজিটাল ঘড়ি জব্দ করা হয়। জব্দকৃত সব মালামালের মোট সিজার মূল্য দাঁড়িয়েছে ৬ কোটি ৬২ লাখ ৬৫ হাজার ১৬১ টাকা।

আটককৃত ভারতীয় নাগরিকের বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। উদ্ধারকৃত ডায়মন্ড ও বিদেশি মুদ্রা যশোর ট্রেজারিতে জমা দেওয়া হচ্ছে। এ প্রসঙ্গে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, বিজিবির মহাপরিচালকের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি অনুযায়ী সীমান্ত দিয়ে মাদক, স্বর্ণ, ডায়মন্ড ও অন্যান্য চোরাচালান রোধে যশোর ব্যাটালিয়ন সর্বদা সক্রিয় রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরান যুদ্ধে মার্কিনদের সমর্থন হ্রাস: ট্রাম্পের জনপ্রিয়তাও তলানিতে

৬ কোটি ৬২ লাখ টাকার হীরা ও বিদেশি মুদ্রাসহ ভারতীয় নাগরিক আটক, বেনাপোল সীমান্তে পাচারের চেষ্টা

আপডেট সময় : ১০:৪০:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬