ঢাকা ০৯:১০ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

শেলটেকের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: মাসব্যাপী আবাসন মেলা ও সার্ভিস মান্থের উদ্বোধন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:১৮:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী আবাসন মেলা ও সার্ভিস মান্থ শুরু করেছে আবাসন খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান শেলটেক (প্রা.) লিমিটেড। ১ এপ্রিল ২০২৬ থেকে ৩০ এপ্রিল ২০২৬ পর্যন্ত এই বিশেষ আয়োজন চলবে। বুধবার (১ এপ্রিল) রাজধানীর ৬০ শেখ রাসেল স্কয়ার, পশ্চিম পান্থপথে অবস্থিত শেলটেকের কর্পোরেট অফিসে এক উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এই মেলার সূচনা হয়। অনুষ্ঠানে শেলটেকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই মেলা শেলটেকের ঢাকা কর্পোরেট অফিস, তেজগাঁও সেলস অফিস, জলসিঁড়ি এবং চট্টগ্রাম অফিসে একইসাথে অনুষ্ঠিত হচ্ছে। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত (শুক্রবারসহ) গ্রাহকরা মেলায় অংশ নিতে পারবেন। মেলায় শেলটেকের ৭৭টি প্রকল্প থেকে ৪৫০টিরও বেশি আবাসিক ও বাণিজ্যিক ইউনিট উপস্থাপন করা হচ্ছে। আধুনিক জীবনযাপন এবং স্মার্ট বিনিয়োগের জন্য উপযুক্ত এসব প্রকল্প গুলশান, বনানী, ধানমন্ডি, বারিধারা ডিওএইচএস, জোয়ার সাহারা, বসুন্ধরা, নিউ ইস্কাটন, উত্তরা, জলসিঁড়ি আবাসন এবং চট্টগ্রামের দক্ষিণ খুলশি ও পাঁচলাইশ আবাসিক এলাকায় অবস্থিত।

গ্রাহকদের জন্য বিশেষ অফার হিসেবে অ্যাপার্টমেন্ট বা বাণিজ্যিক স্পেস বুকিংয়ের ক্ষেত্রে সর্বোচ্চ ২৫ লাখ টাকা পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। এর সাথে থাকছে কমপ্লিমেন্টারি কিচেন ক্যাবিনেট ও আকর্ষণীয় ইন্টেরিয়র ডিজাইন সলিউশন।

আবাসন মেলার পাশাপাশি, শেলটেক এই এপ্রিল মাসজুড়ে প্রথমবারের মতো ‘শেলটেক সার্ভিস মান্থ ২০২৬’ আয়োজন করেছে। এই উদ্যোগের আওতায় ১৯৮৮ থেকে ২০২৬ সাল পর্যন্ত শেলটেকের হস্তান্তরকৃত সকল অ্যাপার্টমেন্ট ও বাণিজ্যিক স্পেসের জন্য রক্ষণাবেক্ষণ, মেরামত কাজ এবং কারিগরি পরিদর্শন সেবা প্রদান করা হবে। শেলটেক কর্তৃপক্ষ জানিয়েছে, এই বিশেষ সেবা কার্যক্রম এখন থেকে প্রতি বছর নিয়মিতভাবে আয়োজন করা হবে, যা গ্রাহকদের প্রতি তাদের দীর্ঘমেয়াদী অঙ্গীকারের প্রতিফলন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বরিশাল সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, যোগ দেবেন বৃক্ষরোপণ ও মতবিনিময় সভায়

শেলটেকের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: মাসব্যাপী আবাসন মেলা ও সার্ভিস মান্থের উদ্বোধন

আপডেট সময় : ০৭:১৮:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬