ঢাকা ০৩:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

বাঞ্ছারামপুরে ৯৫০ কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ: উৎপাদন বৃদ্ধিতে বিশেষ উদ্যোগ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:০১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় খরিপ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার (১ এপ্রিল) দুপুর ১২টায় উপজেলা চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলার ১৩টি ইউনিয়নের মোট ৯৫০ জন কৃষক ও কৃষাণীর মাঝে এসব উন্নত মানের বীজ ও সার প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারিকুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা সাবরিনা শারমিন এবং উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. মানিকুর রহমানসহ সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মকর্তারা।

কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, প্রণোদনা প্রাপ্ত ৯৫০ জন কৃষকের মধ্যে আউশ ধান চাষের জন্য ৭০০ জন কৃষককে জনপ্রতি ১ বিঘা জমির অনুকূলে ৫ কেজি আউশ ধান বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়। এছাড়া তিল চাষের জন্য ১০০ জন কৃষককে প্রতি জনকে ১ বিঘা জমির জন্য ১ কেজি তিল বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার দেওয়া হয়েছে। পাট চাষের জন্য ১৫০ জন কৃষককে জনপ্রতি ১ কেজি পাট বীজ, ৫ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার প্রদান করা হয়। প্রধান অতিথির বক্তব্যে তারিকুল ইসলাম বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব এবং কৃষকের উৎপাদন খরচ কমিয়ে আনতে এই ধরনের প্রণোদনা অব্যাহত রয়েছে। এই কর্মসূচির মাধ্যমে স্থানীয় পর্যায়ে কৃষি উৎপাদন বৃদ্ধি এবং প্রান্তিক কৃষকদের অর্থনৈতিক পুনর্বাসনে বড় ধরনের সহায়তা হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

Mahbub

জনপ্রিয় সংবাদ

ইরান যুদ্ধে মার্কিনদের সমর্থন হ্রাস: ট্রাম্পের জনপ্রিয়তাও তলানিতে

বাঞ্ছারামপুরে ৯৫০ কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ: উৎপাদন বৃদ্ধিতে বিশেষ উদ্যোগ

আপডেট সময় : ০১:০১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬