ঢাকা ০২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

কুমিল্লায় এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ: পরীক্ষা স্থগিতের দাবি

দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে পরীক্ষা নেওয়া এবং অব্যবস্থাপনার প্রতিবাদে কুমিল্লা শিক্ষা বোর্ডের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। মঙ্গলবার সকালে নগরীর কান্দিরপাড় পূবালী চত্বরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।

শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে—দুর্যোগ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত রাখা, ১৩ জুলাই যারা পরীক্ষায় অংশ নিতে পারেনি তাদের পুনরায় পরীক্ষা নেওয়া এবং শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে জনসমক্ষে ক্ষমা প্রার্থনা। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে স্থানীয় প্রশাসন ও পুলিশ কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। এর আগে, কুমিল্লা সরকারি মহিলা কলেজে কোমর সমান পানি মাড়িয়ে শিক্ষার্থীদের পরীক্ষা দেওয়ার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র সমালোচনার সৃষ্টি হয়, যা এই আন্দোলনের মূল কারণ বলে জানা গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১ আগস্ট থেকে দেওয়া হবে টাইফয়েডের টিকা, লক্ষ্যমাত্রা ১৫ মাস বয়সী শিশু

কুমিল্লায় এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ: পরীক্ষা স্থগিতের দাবি

আপডেট সময় : ০১:১২:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬