ঢাকা ০৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

হরমুজ প্রণালিতে দুই জাহাজের সংঘর্ষ, ২৩ নাবিককে উদ্ধার করল ইরান

হরমুজ প্রণালিতে দুটি বাণিজ্যিক জাহাজের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে জাহাজ দুটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং একটি বাল্ক ক্যারিয়ারে পানি ঢুকতে শুরু করলে সেটি ডুবির ঝুঁকির মুখে পড়ে। খবর পাওয়ার পর ইরানের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত জাহাজ দুটির ২৩ জন নাবিককে নিরাপদে উদ্ধার করে কেশম দ্বীপে স্থানান্তর করেছে।

এদিকে, এই উত্তপ্ত পরিস্থিতিতে ভূ-রাজনৈতিক উত্তেজনা আরও বেড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে, এখন থেকে হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র ‘অভিভাবক’ হিসেবে কাজ করবে এবং এই পথ দিয়ে চলাচলকারী জাহাজের ওপর টোল আরোপ করা হবে। তবে ইরানের শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করা হয়েছে। তেহরানের ভাষ্যমতে, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ বজায় রাখতে এবং বিদেশি শক্তির খবরদারি রুখতে তারা যে কোনো ধরনের লড়াই চালিয়ে যাবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বন্যা-পাহাড়ধসে ঘরছাড়া ৩৮ হাজার, স্থায়ী বাস্তুচ্যুতির শঙ্কায় অনেকে

হরমুজ প্রণালিতে দুই জাহাজের সংঘর্ষ, ২৩ নাবিককে উদ্ধার করল ইরান

আপডেট সময় : ০২:১৮:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬