চট্টগ্রাম নগরীতে এক ইন্টারনেট ব্যবসায়ীর প্রতিষ্ঠানে ঢুকে দুর্বৃত্তদের তাণ্ডব চালানোর ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি অভিযুক্তদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।
ডা. শফিকুর রহমান আরও বলেন, হামলাকারীদের রাজনৈতিক বা সামাজিক পরিচয় যা-ই হোক না কেন, তা জনসমক্ষে প্রকাশ করতে হবে। বর্তমান পরিস্থিতিতে সরকারের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কার্যকর নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে বলে তিনি মন্তব্য করেন। জনগণ যেন নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে নিজেরাই উদ্যোগী হয়, এমনটা উল্লেখ করে তিনি বলেন, অপরাধীদের দৌরাত্ম্য যেভাবে বাড়ছে, তাতে জনমনে চরম আতঙ্ক বিরাজ করছে। অবিলম্বে এদের খুঁটির জোর খুঁজে বের করে কঠিন শাস্তির নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
রিপোর্টারের নাম 
























