ইরান ইস্যুতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গৃহীত কৌশলকে ‘বিবেচনাহীন’ হিসেবে বর্ণনা করে তীব্র সমালোচনা করেছেন মার্কিন ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য সেথ মল্টন। তিনি সতর্ক করে বলেছেন, ট্রাম্পের এই অসংলগ্ন ও পরিকল্পনা বিহীন পদক্ষেপের কারণে মার্কিন সেনারা বর্তমানে চরম নিরাপত্তা ঝুঁকিতে পড়েছেন।
সম্প্রতি জাতির উদ্দেশে দেওয়া ট্রাম্পের ভাষণের প্রতিক্রিয়ায় মল্টন বলেন, মার্কিন প্রেসিডেন্ট তার ঘোষিত লক্ষ্য অর্জনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। ওবামা আমলের পরমাণু চুক্তি বাতিল করার মাধ্যমে ট্রাম্প মূলত মধ্যপ্রাচ্যে অস্থিরতা বাড়িয়েছেন এবং মার্কিন স্বার্থকে বিপন্ন করেছেন। তিনি অভিযোগ করেন, ট্রাম্পের নীতি ইরানে কট্টরপন্থিদের আরও শক্তিশালী করেছে, যা যুক্তরাষ্ট্রের জন্য হিতে বিপরীত হয়েছে।
এই কংগ্রেস সদস্য আরও দাবি করেন, ট্রাম্পের ভাষণে তার দুর্বলতা এবং অদূরদর্শিতা প্রকাশ পেয়েছে। পারমাণবিক কর্মসূচি বন্ধের বিষয়ে ট্রাম্পের পরস্পরবিরোধী অবস্থানের কঠোর সমালোচনা করে মল্টন বলেন, প্রেসিডেন্টের এমন খামখেয়ালি আচরণের মূল্য দিতে হচ্ছে সাধারণ সেনাদের। আন্তর্জাতিক কূটনীতিতে এমন অবিবেচক কৌশল মার্কিন সেনাদের জন্য এক বিপজ্জনক পরিস্থিতি তৈরি করেছে।
রিপোর্টারের নাম 




















