ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

নিরাপদ ও শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস দাবিতে চবি উপাচার্যের কাছে ছাত্রদলের স্মারকলিপি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদল এক স্মারকলিপির মাধ্যমে উপাচার্যের কাছে নিরাপদ, শিক্ষার্থীবান্ধব, বৈষম্যহীন ও আধুনিক ক্যাম্পাস গড়ে তোলার দাবি জানিয়েছে। বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সম্মেলন কক্ষে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকানের কাছে এই স্মারকলিপি জমা দেন সংগঠনটির নেতাকর্মীরা।

স্মারকলিপিতে শিক্ষার্থীদের যাতায়াত ব্যবস্থার উন্নতির জন্য শাটল ট্রেনের সংখ্যা বৃদ্ধি ও অতিরিক্ত বগি সংযোজনের দাবি জানানো হয়েছে। এছাড়াও নতুন আবাসিক হল নির্মাণ, বিদ্যমান হলগুলোর সংস্কার, সিট বরাদ্দে স্বচ্ছতা আনা এবং অনাবাসিক শিক্ষার্থীদের জন্য আবাসন ভাতার ব্যবস্থা করার কথা উল্লেখ করা হয়েছে। প্রশাসনিক কার্যক্রম আধুনিকায়ন, ক্যাম্পাসে হওয়া সহিংস ঘটনার বিচার নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা জোরদার করারও দাবি জানানো হয়। একইসঙ্গে, ক্যাম্পাসজুড়ে উন্মুক্ত ওয়াই-ফাই সুবিধা চালু এবং বিভাগীয় সেমিনার লাইব্রেরিতে ফটোকপি, প্রিন্ট ও স্ক্যানিং সুবিধা নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়। স্মারকলিপিতে জুলাই গণঅভ্যুত্থানে নিহত শিক্ষার্থী হৃদয় চন্দ্র তরুয়া ও ফরহাদ হোসেনের পরিবার এবং আহতদের পুনর্বাসনের দাবিও অন্তর্ভুক্ত করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভূমধ্যসাগরে মৃত্যুঝুঁকি ও লিবিয়ার ‘গেম ঘরে’ বন্দি বাংলাদেশিরা

নিরাপদ ও শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস দাবিতে চবি উপাচার্যের কাছে ছাত্রদলের স্মারকলিপি

আপডেট সময় : ১১:৩৮:০০ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬