ঢাকা ০৩:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

পুলিশ কনস্টেবল শোয়াইবুর রহমানের আকুতি: সাধারণ ক্ষমা চেয়েছেন তিনি

সম্প্রতি গ্রেপ্তার হওয়া পুলিশ কনস্টেবল শোয়াইবুর রহমান রহমান জয় সাধারণ ক্ষমা চেয়েছেন। বুধবার (১ এপ্রিল) সিএমএম আদালতের হাজতখানা থেকে আদালতে নিয়ে যাওয়ার সময় তিনি বলেন, তিনি পুলিশ সদস্যদের ওপর নির্যাতনের বিচার চেয়েছিলেন, কিন্তু এখন আর চান না। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রীসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে আকুল আবেদন জানিয়েছেন, যেন তাকে সাধারণ ক্ষমা করে দেওয়া হয়। তিনি উল্লেখ করেন যে তার একটি ছোট সন্তান রয়েছে এবং তিনি তার কাছে ফিরে যেতে চান।

জানা যায়, জুলাই গণঅভ্যুত্থানের পর পুলিশ সদস্যদের সংগঠিত করে আলোচনায় আসা কনস্টেবল শোয়াইবুর রহমানকে ২০২৪ সালের সেপ্টেম্বরে গ্রেপ্তার করা হয়েছিল। তিনি বর্তমানে কারাগারে রয়েছেন। গত ১৬ মার্চ রামপুরা থানার এসআই মোহাম্মদ গোলাপ উদ্দিন মাহমুদ তাকে একটি মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। বুধবার শুনানিকালে তাকে আদালতে হাজির করা হলে তিনি এই আকুতি জানান। তিনি নিজেকে কোনো দলের সঙ্গে জড়িত নন বলে দাবি করেন এবং তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা বলে উল্লেখ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১৮০ দিনের মধ্যে ৫ জেলায় চালু হচ্ছে ‘ই-হেলথ কার্ড’, সংসদে জানালেন প্রধানমন্ত্রী

পুলিশ কনস্টেবল শোয়াইবুর রহমানের আকুতি: সাধারণ ক্ষমা চেয়েছেন তিনি

আপডেট সময় : ১১:৩৭:৪৯ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬