ঢাকা ০৩:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

রাজধানীতে কালবৈশাখী: ঝড়ো হাওয়াসহ শিলাবৃষ্টি ও বজ্রপাতে জনজীবনে ভোগান্তি

বুধবার (১ এপ্রিল) সন্ধ্যায় রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় আকস্মিক কালবৈশাখী ঝড় আঘাত হেনেছে। এতে শহরজুড়ে বয়ে যায় ঝড়ো হাওয়াসহ মুষলধারে বৃষ্টি এবং শিলাবৃষ্টি। সন্ধ্যার পর আকাশ কালো হয়ে উঠলে বিভিন্ন এলাকায় ধূলিঝড় শুরু হয়। রাত ৮টার দিকে শুরু হওয়া প্রবল বৃষ্টিতে বাংলামোটর, শাহবাগ, মগবাজার, কারওয়ান বাজার, ফার্মগেট, তেজগাঁওসহ বিভিন্ন এলাকা প্লাবিত হয়।

বৃষ্টির সঙ্গে বজ্রপাত ও বিদ্যুৎ চমকানোর ঘটনাও ঘটেছে। ভারি বর্ষণে পথচারী এবং রাস্তার পাশের ক্ষুদ্র ব্যবসায়ীরা চরম ভোগান্তিতে পড়েন। অন্যদিকে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য বিশেষ সতর্কবার্তা জারি করা হয়েছে। রাত ১টা পর্যন্ত ঢাকা, রাজশাহী, পাবনা, ফরিদপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা এবং সিলেট অঞ্চলে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১৮০ দিনের মধ্যে ৫ জেলায় চালু হচ্ছে ‘ই-হেলথ কার্ড’, সংসদে জানালেন প্রধানমন্ত্রী

রাজধানীতে কালবৈশাখী: ঝড়ো হাওয়াসহ শিলাবৃষ্টি ও বজ্রপাতে জনজীবনে ভোগান্তি

আপডেট সময় : ১১:৩৭:৩৯ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬