ইরানে চলমান যুক্তরাষ্ট্র-ইসরাইলি হামলায় দেশটির স্বাস্থ্যখাতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ইরানের জরুরি চিকিৎসা সেবা সংস্থার প্রধান। আলজাজিরার এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
সংস্থাটির প্রধান জানান, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সেবা দিতে গিয়ে অন্তত ২৪ জন স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চিকিৎসক, নার্স, টেকনিশিয়ান এবং স্বাস্থ্য ও খাদ্যসেবা খাতে কর্মরত বিভিন্ন স্তরের কর্মী রয়েছেন। এছাড়া অন্তত ১১৪ জন স্বাস্থ্যকর্মী আহত হয়েছেন, যাদের মধ্যে ৭৪ জন ‘ইএমএস ১১৫’ জরুরি সেবাকর্মী, যারা সরাসরি ঘটনাস্থলে আহতদের চিকিৎসা দিতে গিয়ে নিজেরাই আহত হন।
প্রতিবেদন অনুযায়ী, এসব হামলায় ৩৩০টিরও বেশি স্বাস্থ্যসেবা স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি একটি উদ্ধারকারী হেলিকপ্টারও ধ্বংস হয়েছে। স্বাস্থ্য খাতে এই ধারাবাহিক হামলা পরিস্থিতিকে আরও সংকটাপন্ন করে তুলছে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
রিপোর্টারের নাম 





















