ঢাকা ১০:০৪ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

বাংলাদেশ থেকে স্বাস্থ্যকর্মী নিতে আগ্রহী মালদ্বীপ

মালদ্বীপ বাংলাদেশ থেকে স্বাস্থ্যকর্মী নিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। বুধবার (১ এপ্রিল) ঢাকায় নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার শিউনিন রশীদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকালে এ আগ্রহের কথা জানান।

বৈঠকে উভয় পক্ষ বাণিজ্য, স্বাস্থ্য, শিক্ষা ও যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করে। দুই দেশের মধ্যে বিদ্যমান বিপুল অনাবিষ্কৃত সম্ভাবনাকে কাজে লাগানোর বিষয়েও আলোচনা হয়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী দুই দেশের ব্যবসায়ী প্রতিনিধিদলের মধ্যে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধির ওপর জোর দেন। তিনি মালদ্বীপ সরকার কর্তৃক বাংলাদেশি শ্রমশক্তিকে কর্মসংস্থানের সুযোগ দেওয়ার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আরও দক্ষ ও আধা-দক্ষ কর্মী নিয়োগের বিষয়টি বিবেচনা করার অনুরোধ জানান।

হাই হাইকমিশনার বাংলাদেশ থেকে স্বাস্থ্যকর্মী নিয়োগে মালদ্বীপের আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেন এবং মালদ্বীপের আর্থ-সামাজিক উন্নয়নে বাংলাদেশি প্রবাসী কর্মীদের অবদানের প্রশংসা করেন।

রোহিঙ্গা ইস্যুতে মালদ্বীপ সরকারের অব্যাহত সমর্থনের জন্য পররাষ্ট্র প্রতিমন্ত্রী কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি সার্ককে পুনরুজ্জীবিত করার ক্ষেত্রে বাংলাদেশের প্রতিশ্রুতির কথা উল্লেখ করেন এবং উভয় পক্ষ আঞ্চলিক সহযোগিতা জোরদারের গুরুত্বের ওপর বিশেষ জোর দেয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পারমাণবিক ইস্যু অজুহাত, যুক্তরাষ্ট্রের বৃহত্তর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছে ইরান

বাংলাদেশ থেকে স্বাস্থ্যকর্মী নিতে আগ্রহী মালদ্বীপ

আপডেট সময় : ১১:৩৪:৫২ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬