ঢাকা ০৩:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

মধ্য ইসরাইল লক্ষ্য করে ইরানের শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

মধ্য ইসরাইল লক্ষ্য করে অন্তত ১০টি শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। ইসরাইলি সামরিক বাহিনীর পক্ষ থেকে এই হামলার তথ্য নিশ্চিত করা হয়েছে। সাম্প্রতিক সংঘাত শুরুর পর এটি ইরানের পক্ষ থেকে চালানো অন্যতম বড় আকারের আক্রমণ বলে মনে করা হচ্ছে। হামলার পরপরই পুরো অঞ্চলে সতর্কবার্তা জারি করা হয় এবং সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর দাবি, তাদের আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে অধিকাংশ ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করা হয়েছে। তবে কিছু ক্ষেপণাস্ত্র জনশূন্য এলাকায় আঘাত হেনেছে। প্রাথমিক প্রতিবেদনে কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও জরুরি সেবা সংস্থাগুলো বিভিন্ন স্থানে ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখছে। ইরানের এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যে চলমান উত্তজনাকে আরও বাড়িয়ে তুলবে বলে আশঙ্কা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১৮০ দিনের মধ্যে ৫ জেলায় চালু হচ্ছে ‘ই-হেলথ কার্ড’, সংসদে জানালেন প্রধানমন্ত্রী

মধ্য ইসরাইল লক্ষ্য করে ইরানের শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

আপডেট সময় : ১১:৩২:৫৮ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬