ঢাকা ১০:০৪ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

পীরগাছায় বিদ্যুৎকর্মীকে মারধর: মামলা গ্রহণে গড়িমসি ও সমঝোতার চেষ্টা

রংপুরের পীরগাছায় দায়িত্ব পালন করতে গিয়ে হামলার শিকার হয়েছেন পল্লী বিদ্যুতের এক লাইনম্যান। ঘটনার তিন দিন পার হয়ে গেলেও পুলিশ এখনো মামলা গ্রহণ না করায় ক্ষোভ বাড়ছে সংশ্লিষ্ট মহলে। উল্টো স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি আইনগতভাবে না দেখে আপস-মীমাংসার চেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। গত সোমবার বকেয়া বিল আদায়ের অভিযানে গিয়ে হামলার শিকার হন রাকিবুল ইসলাম নামে এক কর্মী। গুরুতর আহত অবস্থায় বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

অভিযোগ রয়েছে, স্থানীয় প্রভাবশালী এক দোকানদারের উস্কানিতে এই হামলা চালানো হয়। এ ঘটনায় সাতজনের নাম উল্লেখ করে থানায় অভিযোগ দেওয়া হলেও পুলিশ সেটি নথিভুক্ত করেনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা তার কার্যালয়ে উভয় পক্ষকে নিয়ে বৈঠকের মাধ্যমে বিষয়টি সুরাহা করতে চাইছেন। তবে স্থানীয়দের দাবি, মূল অভিযুক্ত ব্যক্তি এলাকায় নানা অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত। আইনি ব্যবস্থা না নিয়ে সমঝোতার এই প্রচেষ্টাকে অপরাধীদের প্রশ্রয় দেওয়া হিসেবে দেখছেন সচেতন মহল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পারমাণবিক ইস্যু অজুহাত, যুক্তরাষ্ট্রের বৃহত্তর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছে ইরান

পীরগাছায় বিদ্যুৎকর্মীকে মারধর: মামলা গ্রহণে গড়িমসি ও সমঝোতার চেষ্টা

আপডেট সময় : ১১:৩২:৪৮ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬