ঢাকা ০৩:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

‘প্রিন্স’ নিয়ে শাকিবের অকপট স্বীকারোক্তি, কারিগরি ত্রুটির জন্য দুঃখ প্রকাশ

ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘প্রিন্স’ দর্শকদের প্রত্যাশা পূরণ করতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। সাউন্ড ও কালার গ্রেডিং সহ বিভিন্ন কারিগরি সমস্যার কারণে সিনেমাটি হোঁচট খেয়েছে বলে জানান তিনি। সম্প্রতি রাজধানীর একটি মাল্টিপ্লেক্সে আয়োজিত সংবাদ সম্মেলনে শাকিব খান বলেন, সময়ের স্বল্পতা এবং প্রতিকূল পরিস্থিতির কারণে অনেক ক্ষেত্রে মান বজায় রাখা সম্ভব হয়নি।

সিনেমাটির নির্মাণকালীন সংকটের কথা তুলে ধরে শাকিব জানান, ভারতে শুটিংয়ের অনুমতি পেতে দেরি হওয়া এবং সেট পরিবর্তনের ঝক্কি সামলাতে গিয়ে ঈদের আগের দিন পর্যন্ত শুটিং করতে হয়েছে। ফলে পোস্ট-প্রডাকশনের জন্য পর্যাপ্ত সময় পাওয়া যায়নি। এছাড়া মুক্তির প্রথম কয়েকদিন মাল্টিপ্লেক্সে প্রদর্শিত হতে না পারাটাও সিনেমার ব্যবসায়িক ক্ষতির বড় কারণ ছিল বলে তিনি উল্লেখ করেন। ভবিষ্যতে এ ধরনের ত্রুটি এড়িয়ে চলার প্রতিশ্রুতি দেন এই সুপারস্টার।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১৮০ দিনের মধ্যে ৫ জেলায় চালু হচ্ছে ‘ই-হেলথ কার্ড’, সংসদে জানালেন প্রধানমন্ত্রী

‘প্রিন্স’ নিয়ে শাকিবের অকপট স্বীকারোক্তি, কারিগরি ত্রুটির জন্য দুঃখ প্রকাশ

আপডেট সময় : ১১:৩১:২৭ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬