ঢাকা ০৩:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

এডিপি বাস্তবায়নে গতি থাকলেও কমেছে প্রকৃত ব্যয়, তলানিতে অনেক মন্ত্রণালয়

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম আট মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি বাস্তবায়নের হারে কিছুটা উন্নতি হলেও প্রকৃত আর্থিক ব্যয় গত বছরের তুলনায় কমেছে। আইএমইডি-র প্রতিবেদন অনুযায়ী, জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত এডিপি বাস্তবায়িত হয়েছে ৩০ দশমিক ৩১ শতাংশ। তবে এই সময়ে মোট ব্যয় হয়েছে ৬৩ হাজার ৩২৭ কোটি টাকা, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ৪ হাজার ২২৫ কোটি টাকা কম।

প্রতিবেদনে দেখা যায়, অর্থবছরের দুই-তৃতীয়াংশ পার হয়ে গেলেও বাস্তবায়নের হার মাত্র ৩০ শতাংশের ঘরে সীমাবদ্ধ থাকায় প্রকল্প বাস্তবায়নের সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে জননিরাপত্তা বিভাগ, বাণিজ্য মন্ত্রণালয় ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের মতো গুরুত্বপূর্ণ দপ্তরের ব্যয়ের হার অত্যন্ত ধীর। অনেক ক্ষেত্রে বরাদ্দের মাত্র ৩ থেকে ১৫ শতাংশ ব্যয় করতে পেরেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো, যা সামগ্রিক উন্নয়ন কর্মকাণ্ডে বড় চ্যালেঞ্জ তৈরি করছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১৮০ দিনের মধ্যে ৫ জেলায় চালু হচ্ছে ‘ই-হেলথ কার্ড’, সংসদে জানালেন প্রধানমন্ত্রী

এডিপি বাস্তবায়নে গতি থাকলেও কমেছে প্রকৃত ব্যয়, তলানিতে অনেক মন্ত্রণালয়

আপডেট সময় : ১১:৩১:১৫ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬