ঢাকা ০৩:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

বাবুগঞ্জে বিপুল পরিমাণ ডিজেল জব্দ, ব্যবসায়ীর অর্থদণ্ড

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় অবৈধভাবে ডিজেল মজুদের দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকেলে উপজেলার লোহালিয়া গ্রামে অভিযান চালিয়ে মো. হান্নান হাওলাদার নামে ওই ব্যবসায়ীর ঘর থেকে ৫৮০ লিটার ডিজেল উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুন্নাহার তামান্না।

প্রশাসন সূত্রে জানা গেছে, বাজারে কৃত্রিম সংকট তৈরির উদ্দেশ্যে ওই ব্যবসায়ী বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুদ করে রেখেছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সত্যতা পাওয়ার পর তাকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত ডিজেল সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি করে প্রাপ্ত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১৮০ দিনের মধ্যে ৫ জেলায় চালু হচ্ছে ‘ই-হেলথ কার্ড’, সংসদে জানালেন প্রধানমন্ত্রী

বাবুগঞ্জে বিপুল পরিমাণ ডিজেল জব্দ, ব্যবসায়ীর অর্থদণ্ড

আপডেট সময় : ১১:৩১:০৪ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬