ঢাকা ০৩:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্পের দাবি নাকচ করল ইরান, যুদ্ধের হুঁশিয়ারি

ইরানের নতুন সরকারের পক্ষ থেকে যুদ্ধবিরতির অনুরোধ জানানো হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বিবৃতিতে তিনি এ দাবি করেন। ট্রাম্প বলেন, হরমুজ প্রণালি সম্পূর্ণ বিপদমুক্ত ও উন্মুক্ত না হওয়া পর্যন্ত তারা কোনো যুদ্ধবিরতির কথা ভাবছেন না। এমনকি ইরানকে ধ্বংস করে দেওয়ার হুমকিও দেন তিনি।

তবে মার্কিন প্রেসিডেন্টের এই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও ভুয়া বলে উড়িয়ে দিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, কোনো ধরনের সরাসরি আলোচনা বা যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হয়নি। তিনি স্বীকার করেন যে কিছু বার্তা বিনিময় হয়েছে, তবে সেটিকে আলোচনার প্রক্রিয়া হিসেবে দেখার সুযোগ নেই। ইরান যেকোনো পরিস্থিতির মোকাবিলা ও যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত বলেও তিনি সাফ জানিয়ে দিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১৮০ দিনের মধ্যে ৫ জেলায় চালু হচ্ছে ‘ই-হেলথ কার্ড’, সংসদে জানালেন প্রধানমন্ত্রী

যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্পের দাবি নাকচ করল ইরান, যুদ্ধের হুঁশিয়ারি

আপডেট সময় : ১১:৩০:৪৯ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬