চট্টগ্রামে উদ্বেগজনক হারে বাড়ছে হামের উপসর্গে আক্রান্ত শিশুর সংখ্যা। স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, আক্রান্ত শিশুদের একটি বড় অংশই নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় কোনো ধরনের টিকা গ্রহণ করেনি। গত ৮৪ ঘণ্টায় নতুন করে ২৬ জন শিশু বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়ায় বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৫ জনে। যদিও এর মধ্যে কয়েকজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন ৩৩ জন শিশুর তথ্য বিশ্লেষণে দেখা গেছে, তাদের মধ্যে ২১ জনই কোনো ধরনের টিকা নেয়নি। এর মধ্যে ১৩ জনের বয়স ২ থেকে ৯ মাস এবং বাকিদের বয়স ১০ মাস থেকে ৮ বছরের মধ্যে। এদিকে গত সোমবার রাতে কক্সবাজার থেকে আসা সাড়ে পাঁচ মাস বয়সী এক শিশু আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। শিশুটি হামে আক্রান্ত ছিল কি না, তা নিশ্চিত হতে নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, এখন পর্যন্ত চট্টগ্রাম নগর ও বিভিন্ন উপজেলা থেকে মোট ৯১ জন শিশুর নমুনা পরীক্ষার জন্য ঢাকার ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। আক্রান্তদের মধ্যে বেশিরভাগেরই বয়স শূন্য থেকে ৫ বছরের মধ্যে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের দ্রুত টিকার আওতায় আনার ওপর গুরুত্বারোপ করেছেন।
রিপোর্টারের নাম 
























