ঢাকা ০৯:২৩ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬

ইরানের সঙ্গে যুদ্ধ শিগগিরই শেষ হবে: মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বাস করেন যে ইরানের সঙ্গে চলমান যুদ্ধ শিগগিরই শেষ হতে পারে। তিনি আরও বলেছেন যে অন্যান্য দেশগুলো হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করতে পারে। দ্য নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

ট্রাম্পের দাবি, মার্কিন বাহিনী ইরানের সামরিক সক্ষমতাকে অনেকটাই শেষ করে দিয়েছে। ফলে এই অঞ্চলে তাদের আর বেশিদিন থাকার প্রয়োজন হবে না। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমরা সেখানে আর খুব বেশিদিন থাকব না।’ তবে তিনি স্বীকার করেন যে ইরানের অবশিষ্ট সামরিক সক্ষমতা নির্মূল করতে আরও কিছু কাজ বাকি আছে।

ট্রাম্প আশা প্রকাশ করেন যে হরমুজ প্রণালি পুনরায় খুলে যাবে। তার পরামর্শ, এই জলপথের ওপর নির্ভরশীল দেশগুলো নিজেরাই এই পদক্ষেপ নিতে পারে। তিনি বলেন, ‘আমি মনে করি এটি (হরমুজ) স্বয়ংক্রিয়ভাবে খুলে যাবে… আমরা দেশটিকে বিধ্বস্ত করে দিয়েছি। তাদের আর কোনো শক্তি অবশিষ্ট নেই। আর যেসব দেশ এই প্রণালি ব্যবহার করছে, তাদেরই যেতে দিন এবং এটি খুলতে দিন… কারণ আমি ধারণা করছি, যারা তেল নিয়ন্ত্রণ করছে তারা প্রণালিটি খুলে দিতে পেরে খুব খুশি হবে।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্প: শত শত আফটারশকে বাড়ছে উদ্বেগ

ইরানের সঙ্গে যুদ্ধ শিগগিরই শেষ হবে: মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প

আপডেট সময় : ০২:২১:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬