ঢাকা ০৯:২১ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬

ইরান-ইসরাইল সংঘাত নিরসনে চীন-পাকিস্তানের ৫ দফা শান্তি প্রস্তাব

ইরানের সঙ্গে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতি দ্রুত নিরসনের লক্ষ্যে চীন ও পাকিস্তান অবিলম্বে যুদ্ধবিরতি এবং শান্তি আলোচনার আহ্বান জানিয়েছে। একইসঙ্গে হরমুজ প্রণালীসহ গুরুত্বপূর্ণ নৌপথের নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দিয়েছে দেশ দুটি। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া এই তথ্য জানিয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) বেইজিংয়ে অনুষ্ঠিত দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে এই যৌথ আহ্বান জানানো হয়। বৈঠকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই অংশ নেন।

প্রকাশিত যৌথ বিবৃতিতে বর্তমান পরিস্থিতিকে অত্যন্ত উদ্বেগজনক হিসেবে উল্লেখ করে বলা হয়, দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সামরিক পদক্ষেপের পরিবর্তে সংলাপ ও কূটনীতিই একমাত্র কার্যকর পথ। বিশেষ করে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলে বিঘ্ন ঘটায় বৈশ্বিক অর্থনীতিতে যে নেতিবাচক প্রভাব পড়ছে, তা কাটিয়ে ওঠার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।

চীন ও পাকিস্তানের পক্ষ থেকে উত্থাপিত পাঁচ দফা উদ্যোগগুলো হলো:

১. মধ্যপ্রাচ্যে অবিলম্বে যুদ্ধ বন্ধ করা এবং সংঘাতের বিস্তার রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ।

২. ইরান ও উপসাগরীয় দেশগুলোর সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত করে দ্রুত শান্তি আলোচনা শুরু করা; সব পক্ষকে এতে অংশগ্রহণের জন্য আহ্বান জানানো।

৩. বেসামরিক জনগণ ও জ্বালানি অবকাঠামোসহ অসামরিক লক্ষ্যবস্তুতে যেকোনো ধরনের হামলা বন্ধ করা।

৪. হরমুজ প্রণালীতে বাণিজ্যিক ও বেসামরিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা।

৫. জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের ভিত্তিতে একটি টেকসই শান্তি কাঠামো গড়ে তোলা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্প: শত শত আফটারশকে বাড়ছে উদ্বেগ

ইরান-ইসরাইল সংঘাত নিরসনে চীন-পাকিস্তানের ৫ দফা শান্তি প্রস্তাব

আপডেট সময় : ১১:১৭:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬