ইরানের রেড ক্রিসেন্ট জানিয়েছে, যুক্তরাষ্ট্র-ইসরাইল এবং ইরানের মধ্যে চলমান সংঘাত শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত মোট ২৩৪ জন শিক্ষার্থী প্রাণ হারিয়েছে। সংস্থাটির দেওয়া তথ্যানুসারে, দেশজুড়ে মোট ৩০৭টি চিকিৎসা ও স্বাস্থ্যকেন্দ্র এবং ৭৬০টি স্কুল সরাসরি অথবা পরোক্ষভাবে হামলার শিকার হয়েছে।
এই হামলায় ১ লাখ ১৩ হাজারের বেশি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে ৯০ হাজার ৬৩টি আবাসিক ভবন এবং ২২ হাজার ৪২২টি বাণিজ্যিক স্থাপনা অন্তর্ভুক্ত। রেড ক্রিসেন্টের সর্বশেষ তথ্য অনুযায়ী, ক্ষতিগ্রস্ত এসব স্থাপনার মধ্যে ৪৪ হাজার ৩৯১টি তেহরান শহরে অবস্থিত।
রিপোর্টারের নাম 






















