যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান ড্যান কেইন জানিয়েছেন, গত ৩০ দিনে ইরানের ১১ হাজারের বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। তিনি আরও বলেন, মার্কিন নৌবাহিনী এ সময়ে ১৫০টির বেশি জাহাজ ধ্বংস করেছে।
কেইন আরও বলেন, ইরানের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ বৃদ্ধি পাওয়ায় এখন বি-৫২ বোমারু বিমান স্থলভাগের ওপর দিয়ে উড়তে সক্ষম হচ্ছে। এর ফলে যুক্তরাষ্ট্র নতুন নতুন লক্ষ্যবস্তুতে হামলার সুযোগ পাচ্ছে।
এর আগে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছিলেন, ইরানে নেতৃত্বে পরিবর্তন এসেছে এবং নতুন নেতৃত্বকে আগের চেয়ে বেশি বিচক্ষণ হওয়া উচিত। তিনি সতর্ক করে দিয়ে বলেন, ইরান যদি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চুক্তিতে না আসে, তবে যুক্তরাষ্ট্র সেখানে আরও জোরালো সামরিক অভিযান চালাবে।
রিপোর্টারের নাম 






















