ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান হামলায় এ পর্যন্ত ৯০ হাজার ৬৩টি আবাসিক ইউনিট, ৩০৭টি স্বাস্থ্যসেবা কেন্দ্র এবং ৭৬০টি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির রেডক্রিসেন্ট সোসাইটি।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইসরাইল ও যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালিয়ে যাচ্ছে। দেশ দুটি দাবি করছে যে তারা কেবল সামরিক স্থাপনায় আঘাত হানছে, কিন্তু বেসামরিক স্থাপনাও হামলার শিকার হচ্ছে।
ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, এই হামলায় নিহত মানুষের সংখ্যা ২ হাজার ৭৬ জনে দাঁড়িয়েছে এবং আহত হয়েছে ২৪ হাজারের বেশি। আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
রিপোর্টারের নাম 






















