ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

মধ্যপ্রাচ্যে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানে হামলার হুঁশিয়ারি ইরানের, কর্মীদের সরে যাওয়ার নির্দেশ

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি দিয়েছে। একই সঙ্গে এসব প্রতিষ্ঠানের কর্মী এবং আশেপাশের সাধারণ মানুষকে দ্রুত এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে বাহিনীটি।

ইরানের তাসনিম নিউজ এজেন্সির বরাত দিয়ে আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, লক্ষ্যবস্তু নির্ধারণ ও নজরদারির মূল কারিগর হিসেবে যুক্তরাষ্ট্রের আইসিটি ও এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) কোম্পানিগুলো কাজ করছে। তাই এখন থেকে এই প্রতিষ্ঠানগুলো তাদের ‘বৈধ লক্ষ্যবস্তু’ হিসেবে গণ্য হবে।

আইআরজিসি আরও জানিয়েছে, আগামীকাল স্থানীয় সময় রাত ৮টা থেকে বোয়িং, টেসলা, মেটা, গুগল ও অ্যাপলসহ অন্তত ১৫টি মার্কিন প্রতিষ্ঠানে হামলা চালানো হতে পারে। হামলার আশঙ্কায় সংশ্লিষ্ট এলাকাগুলো থেকে জরুরি ভিত্তিতে লোকজনকে সরে যেতে বলা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রামগড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত কলাবাড়ী উচ্চ বিদ্যালয়, ২০ লক্ষাধিক টাকার ক্ষতি

মধ্যপ্রাচ্যে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানে হামলার হুঁশিয়ারি ইরানের, কর্মীদের সরে যাওয়ার নির্দেশ

আপডেট সময় : ০৯:৫৭:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬