ইরান সরকার জানিয়েছে, মঙ্গলবার মার্কিন ও ইসরাইলি হামলায় তাদের অন্যতম বৃহৎ ওষুধ উৎপাদনকারী কোম্পানি লক্ষ্যবস্তু হয়েছে। এই কারখানায় অ্যানেস্থেটিক এবং ক্যান্সার চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধ উৎপাদন করা হতো।
মঙ্গলবার সকালে এক বিবৃতিতে সরকার এক্স প্ল্যাটফর্মে জানায়, “মার্কিন ও ইসরাইলি হামলার সময় ক্যান্সার প্রতিরোধী, অ্যানেস্থেটিক এবং বিশেষায়িত ওষুধ উৎপাদনকারী বৃহত্তম কোম্পানিগুলোর একটি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এর উৎপাদন লাইনও ক্ষতিগ্রস্থ হয়েছে।”
সরকার আরও ব্যাখ্যা করে যে, কোম্পানিটি সোশ্যাল সিকিউরিটি ইনভেস্টমেন্ট কোম্পানির মালিকানাধীন। এটি একটি সরকারি হোল্ডিং কোম্পানি যা পেনশন তহবিল পরিচালনা করে থাকে।
রিপোর্টারের নাম 






















