মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে আলোচনার মাধ্যমে একটি চুক্তি চায়। তবে, যদি আলোচনা ব্যর্থ হয়, তবে তারা “বোমা দিয়ে আলোচনা” চালিয়ে যেতে প্রস্তুত। তিনি আরও স্পষ্ট করেছেন যে, এই ইরান যুদ্ধ কেবল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শর্ত মেনেই শেষ হবে।
হেগসেথ উল্লেখ করেন যে, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। হরমুজ প্রণালি প্রসঙ্গে তিনি বলেন, বিশ্বের কিছু দেশ রয়েছে যাদের এই গুরুত্বপূর্ণ জলপথ উন্মুক্ত রাখার প্রস্তুতি নিয়ে এগিয়ে আসা উচিত। আল জাজিরা এই খবর জানিয়েছে।
রিপোর্টারের নাম 






















