ইরানের গণমাধ্যম সূত্রে জানা গেছে, হরমুজ প্রণালিতে অবস্থিত ইরানের কেশম দ্বীপের একটি লবণাক্ত পানি শোধনাগারে বিমান হামলা চালানো হয়েছে। এই হামলার ফলে স্থাপনাটি বর্তমানে অচল হয়ে পড়েছে। তবে ঠিক কখন এই হামলা হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা মোহসেন ফারহাদিকে উদ্ধৃত করে ইরানিয়ান স্টুডেন্ট নিউজ এজেন্সি (আইএসএনএ) জানিয়েছে, “কেশম দ্বীপের একটি লবণাক্ত পানি শোধনাগারে হামলা হয়েছে… এবং এটি এখন সম্পূর্ণরূপে অচল, কারণ স্বল্প সময়ে এর মেরামত সম্ভব নয়।” তিনি আরও জানান, এই শোধনাগারটি মেরামতের উপযুক্ত না হওয়া পর্যন্ত ওই এলাকার পানির চাহিদা ট্যাংকার এবং অন্যান্য শোধনাগারের মাধ্যমে পূরণ করা হবে।
অন্যদিকে, হরমোজগানের ডেপুটি গভর্নর আহমদ নাফিসি ইরানের মেহর নিউজ এজেন্সিকে বলেছেন, “যুদ্ধের প্রথম দিকে কেশমের পানি বিশুদ্ধকরণ কেন্দ্রে হামলা ছাড়া নতুন কোনো হামলা হয়নি।”
রিপোর্টারের নাম 






















