ঢাকা ০৭:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

হবিগঞ্জে সরকারি চাল আত্মসাৎ: ছাত্রদল নেতা কারাগারে, উদ্ধার ১৬ বস্তা চাল

হবিগঞ্জের লাখাই উপজেলায় সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির (ওএমএস) চাল আত্মসাৎ ও পাচারের অভিযোগে জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক জাকারিয়া চৌধুরী রতনকে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার (৩০ মার্চ) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করে পুলিশ।

গ্রেপ্তারকৃত জাকারিয়া চৌধুরী রতন লাখাইয়ের করাব গ্রামের মৃত কচির মিয়া চৌধুরীর ছেলে এবং করাব ইউনিয়নে ওএমএসের ডিলার হিসেবে দায়িত্বরত ছিলেন। অভিযোগ রয়েছে, ডিলার হিসেবে নিয়োগ পাওয়ার পর থেকেই তিনি সরকারি চাল বিতরণে নানা অনিয়ম ও কারচুপি করে আসছিলেন, যা নিয়ে স্থানীয়দের মধ্যে দীর্ঘদিনের ক্ষোভ ছিল।

গত রোববার (২৯ মার্চ) বিকেলে রতন তিন বস্তা সরকারি চাল পাচারের উদ্দেশ্যে হবিগঞ্জ শহরে নিয়ে যাওয়ার সময় দায়িত্বরত সেনাবাহিনীর সদস্যদের হাতে ধরা পড়েন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি আরও চাল সরিয়ে ফেলার কথা স্বীকার করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ওইদিন রাত ৮টার দিকে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও ১৩ বস্তা পাচারকৃত চাল উদ্ধার করে সেনাবাহিনী। সব মিলিয়ে মোট ১৬ বস্তা সরকারি চাল উদ্ধারের পর রাতেই তাকে লাখাই থানায় হস্তান্তর করা হয়।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সরকারি চাল আত্মসাৎ ও পাচারের অভিযোগে আটক জাকারিয়া চৌধুরী রতনকে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। জনস্বার্থে এ ধরনের যেকোনো অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৪ ঘণ্টায় হামে ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৭৮; স্বাস্থ্য অধিদপ্তরের উদ্বেগ

হবিগঞ্জে সরকারি চাল আত্মসাৎ: ছাত্রদল নেতা কারাগারে, উদ্ধার ১৬ বস্তা চাল

আপডেট সময় : ০৬:৩০:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬