ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

হবিগঞ্জে হামলার জেরে কুলাউড়ায় এনসিপির সকল কর্মসূচি স্থগিত

মৌলভীবাজারের কুলাউড়ায় জাতীয় নাগরিক পার্টি-এনসিপির নির্ধারিত সফর ও সকল কর্মসূচি আপাতত স্থগিত করা হয়েছে। হবিগঞ্জে দলটির কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার ঘটনার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (২৯ জুলাই) ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ শীর্ষক এই সফর ও কর্মসূচিতে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এমপি, সদস্যসচিব আখতার হোসেন এমপি, আসিফ মাহমুদ ভূইয়া সজীব এবং মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারীসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকার কথা ছিল।

এনসিপির কুলাউড়া উপজেলা আহ্বায়ক ফারুক উদ্দিন আহমেদ সুন্দর জানান, হবিগঞ্জের ঘটনার প্রেক্ষাপটে জরুরিভিত্তিতে কুলাউড়া ও রাজনগর উপজেলার সকল কর্মসূচি স্থগিত করেছে কেন্দ্রীয় নেতারা। স্থগিত হওয়া কর্মসূচির নতুন তারিখ পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুমিল্লার তিতাসে টেঁটাযুদ্ধে নারী নিহত: ৬১ জনের বিরুদ্ধে হত্যা মামলা, গ্রেপ্তার ৫

হবিগঞ্জে হামলার জেরে কুলাউড়ায় এনসিপির সকল কর্মসূচি স্থগিত

আপডেট সময় : ০৪:২৭:০২ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬