ঢাকা ০৪:২৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

সুন্দরবনে দস্যুদের কবল থেকে জিম্মি জেলে উদ্ধার, জোনাব বাহিনী পলাতক

সুন্দরবনে অভিযান চালিয়ে দুর্ধর্ষ জোনাব ডাকাত বাহিনীর হাত থেকে এক জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। মঙ্গলবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড জানতে পারে যে, খুলনার কয়রা থানাধীন সুন্দরবনের খড়কুড়িয়া খাল সংলগ্ন এলাকায় জোনাব বাহিনীর সদস্যরা অবস্থান করছে এবং একজন জেলেকে জিম্মি করে রেখেছে। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে কোস্ট গার্ড স্টেশন কয়রা একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে জিম্মি অবস্থায় থাকা ৫০ বছর বয়সী জেলে মজিবর গাজীকে উদ্ধার করা হয়। মজিবর গাজী খুলনার কয়রা থানার বাসিন্দা। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা জেলেকে ফেলে বনের গভীরে পালিয়ে যায়। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

উদ্ধারকৃত জেলেকে বর্তমানে তার পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। কোস্ট গার্ড আরও জানিয়েছে, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও কঠোরভাবে অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১৭ বছরের আন্দোলনই জুলাই গণঅভ্যুত্থানের ভিত্তি: রিজভী

সুন্দরবনে দস্যুদের কবল থেকে জিম্মি জেলে উদ্ধার, জোনাব বাহিনী পলাতক

আপডেট সময় : ০৬:২৮:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬