সম্প্রতি সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের একটি মন্তব্যকে কেন্দ্র করে আইনি বিতর্কের সৃষ্টি হয়েছে। তিনি বলেছিলেন, ‘এই যে আদেশ (জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ)—এই আদেশটা না অধ্যাদেশ, না আইন; মাঝামাঝি জিনিস…’। এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে সংসদে দেওয়া এক বক্তৃতায় আইনের সাংবিধানিক সংজ্ঞা তুলে ধরে বলা হয় যে, রাষ্ট্রপতির আদেশ সংবিধানের ১৫২ অনুচ্ছেদ অনুযায়ী আইন। এই ব্যাখ্যায় সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল দৈনিক প্রথম আলোয় একটি কলামে উল্লেখ করেন যে, ব্যারিস্টার নাজিবুর রহমানের বক্তব্য অনুযায়ী, রাষ্ট্রপতি আদেশ জারি করতে পারেন এবং সংবিধানের ১৫২ অনুচ্ছেদ অনুযায়ী ‘আইন’-এর সংজ্ঞায় অধ্যাদেশের পাশাপাশি আদেশও অন্তর্ভুক্ত। তার এই ব্যাখ্যা বিভ্রান্তি সৃষ্টি করেছে।
সংবিধান অনুযায়ী, ‘আইন’ শব্দের মধ্যে অধ্যাদেশ, আদেশ, বিধি, প্রবিধান, উপ-আইন, বিজ্ঞপ্তি ইত্যাদি অন্তর্ভুক্ত। ‘আদেশ’ যে আইনের অন্তর্ভুক্ত, তা অস্বীকার করার উপায় নেই। তবে মূল বিতর্ক হলো, রাষ্ট্রপতি বিদ্যমান সাংবিধানিক কাঠামোতে ‘আদেশ’ জারি করতে পারেন কিনা। এর সরাসরি উত্তর হলো ‘না’।
একই বিষয়ে ডেভিড বার্গম্যান তার ফেসবুক পোস্টে উল্লেখ করেন যে, ‘আইন’, ‘আদেশ’—এ ধরনের নাম থাকলেই সবকিছু ‘আইন’ হয়ে যায় না। কোনো কিছু ‘আইন’ হিসেবে গণ্য হতে হলে তা সংবিধানে নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী অথবা সংসদ কর্তৃক প্রণীত কোনো আইনের অধীনে তৈরি হতে হবে। উদাহরণস্বরূপ, সংসদে পাস হওয়া একটি ‘Act’ তখনই আইন হিসেবে বিবেচিত হয়, যখন তা নির্ধারিত সংসদীয় প্রক্রিয়ার মধ্য দিয়ে গৃহীত হয়। সংবিধানে রাষ্ট্রপতিকে স্বতন্ত্রভাবে ‘আদেশ’ জারি করার কোনো ক্ষমতা প্রদান করা হয়নি। সুতরাং, আদেশটি যেহেতু সংবিধান বা কোনো বৈধ আইনগত ক্ষমতার ভিত্তিতে প্রণীত নয়, তাই সংবিধানের দৃষ্টিকোণ থেকে এটি একটি বৈধ আইনগত দলিল নয়।
এখানে দুটি ভিন্ন প্রশ্নকে এক করে দেখা হচ্ছে, যা বিভ্রান্তি বাড়াচ্ছে। প্রথম প্রশ্ন হলো, ‘রাষ্ট্রপতির আদেশ’ সংবিধানের সংজ্ঞা অনুযায়ী ‘আইন’ কি না? দ্বিতীয় প্রশ্ন হলো, রাষ্ট্রপতির এমন আদেশ জারির সাংবিধানিক এখতিয়ার আছে কি না? এই দুটি প্রশ্ন স্বতন্ত্র এবং এদের একসঙ্গে মেলানো ঠিক নয়। প্রথম বিষয়টির ব্যাপারে সালাহউদ্দিন সাহেব বলেছিলেন, এটি আ…
রিপোর্টারের নাম 

























