ঢাকা ১০:০৪ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

অস্তগামী সূর্যের দিকে তাকিয়ে লেখা রাহুলের শেষ পোস্ট, যা আজ সত্যি!

মৃত্যু জীবনের এক অনিবার্য সত্য। এই পৃথিবীতে জন্ম নেওয়া প্রতিটি প্রাণীকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। তবে, মৃত্যুর ঠিক আগে অনেক মানুষ কি নিজের বিদায়ের পূর্বাভাস পান? অভিনেতা রাহুল অরুণোদয় ব্যানার্জির আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুর পর এই প্রশ্নটিই এখন ভক্ত ও অনুরাগীদের মনে ঘুরপাক খাচ্ছে।

মৃত্যুর ঠিক আগে তিনি ফেসবুকে নিজের একটি ছবি শেয়ার করেছিলেন, যেখানে অস্তগামী সূর্যের দিকে তাকিয়ে নদীর পাড়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাকে। ছবির ক্যাপশনে তিনি লিখেছিলেন, ‘সূর্যাস্ত ও অরুণোদয় একসাথে দেখার শেষ সুযোগ’। সেই সময় এই কথার গভীর অর্থ হয়তো কেউই বুঝতে পারেননি। কিন্তু রোববার তালসারিতে পানিতে তলিয়ে গিয়ে তার মৃত্যু এই কথাগুলোকে এক ভয়ংকর সত্যে পরিণত করেছে!

প্রিয় সহকর্মী রাহুলের এই অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। তিনি তার পোস্টে লিখেছেন, ‘এই পোস্টটা কেন করেছিলি বাবু?’ শ্রীলেখার এই কথাতেই প্রকাশ পায় প্রিয়জনকে হারানোর তীব্র যন্ত্রণা আর এক বুক হাহাকার। রাহুলের এমন আকস্মিক প্রয়াণ কোনোভাবেই মেনে নিতে পারছেন না তিনি।

মাত্র তেতাল্লিশ বছর বয়সে এই প্রতিভাবান অভিনেতা রোববার তালসারিতে শুটিং চলাকালীন সমুদ্রে তলিয়ে যান। উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়। তার এই আকস্মিক মৃত্যুতে পুরো বিনোদন জগৎ স্তব্ধ। হাসিখুশি, প্রাণবন্ত এবং আড্ডাপ্রিয় রাহুলের সেই শেষ পোস্টের ‘শেষ সুযোগ’ কথাটি এখন আক্ষেপ হয়ে দাঁড়িয়েছে তার অগণিত ভক্তের মনে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পারমাণবিক ইস্যু অজুহাত, যুক্তরাষ্ট্রের বৃহত্তর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছে ইরান

অস্তগামী সূর্যের দিকে তাকিয়ে লেখা রাহুলের শেষ পোস্ট, যা আজ সত্যি!

আপডেট সময় : ০৮:৪৯:১৩ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬