ঢাকা ০৮:৩৬ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

সড়ক দুর্ঘটনা রোধে নিরাপদ পরিবহনব্যবস্থা: নতুন আইনের প্রয়োগ ও প্রত্যাশা

প্রতিদিন সড়ক দুর্ঘটনায় অগণিত মানুষের প্রাণহানি ঘটছে, যা বর্তমানে একটি অন্যতম প্রধান জাতীয় সমস্যায় পরিণত হয়েছে। ২০১৮ সালের ২৯শে জুলাই দুজন শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যুর ঘটনা দেশব্যাপী নিরাপদ সড়ক আন্দোলনকে তীব্র করে তোলে। এই আন্দোলনের ফলেই ২০১৮ সালের ১৯শে সেপ্টেম্বর নতুন সড়ক পরিবহন আইন পাস হয়, যা মোটরযান চলাচলের জন্য সুনির্দিষ্ট নির্দেশনা প্রদান করে।

নতুন এই আইনের ৪৯ ধারায় বেশ কিছু গুরুত্বপূর্ণ বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো: মদ্যপান বা নেশাজাতীয় দ্রব্য সেবন করে কোনো চালক মোটরযান চালাতে পারবেন না এবং মদ্যপান বা নেশাজাতীয় দ্রব্য সেবন করে কোনো কন্ডাক্টর বা মোটরযান শ্রমিক মোটরযানে অবস্থান করতে পারবেন না। চালক ছাড়া মোটরসাইকেলে একজন মাত্র সহযাত্রী বহন করা যাবে এবং চালক ও সহযাত্রী উভয়কে অবশ্যই যথাযথভাবে হেলমেট ব্যবহার করতে হবে। এছাড়াও, চলন্ত অবস্থায় চালক, কন্ডাক্টর বা অন্য কোনো ব্যক্তি কোনো যাত্রীকে মোটরযানে ওঠাতে বা নামাতে পারবেন না। মোটরযানের বডির সামনে, পেছনে, উভয় পাশে, বডির বাইরে বা ছাদে কোনো ধরনের যাত্রী বা পণ্য বা মালামাল বহন করা যাবে না। চালকদের মোটরযান চালনারত অবস্থায় মোবাইল ফোন বা অনুরূপ সরঞ্জাম ব্যবহার করা থেকেও বিরত থাকতে হবে। দূরপাল্লার মোটরযানে নির্ধারিতসংখ্যক যাত্রী বা আরোহীর অতিরিক্ত কোনো যাত্রী বহন করা যাবে না এবং রাতের বেলায় বিপরীত দিক থেকে আসা মোটরযান চালনায় বিঘ্ন সৃষ্টি হয় এমন হাইবিম ব্যবহার করে মোটরযান চালানো যাবে না।

বেপরোয়া বা অবহেলায় গাড়ি চালানোর কারণে যদি কেউ গুরুতর আহত হয় বা প্রাণহানি ঘটে, তবে নতুন আইনে অপরাধীর সর্বোচ্চ পাঁচ বছর কারাদণ্ড অথবা অনধিক পাঁচ লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে। সড়ক পরিবহন আইনে আরও বলা হয়েছে যে, সড়ক দুর্ঘটনায় মৃত্যু যদি হত্যার উদ্দেশ্যে প্রমাণিত হয়, তবে তা দণ্ডবিধি ১৮৬০-এর ৩০২ ধারার অধীনে অপরাধ হিসেবে গণ্য হবে। কোনো ব্যক্তির ড্রাইভিং লাইসেন্স না থাকলে বা মেয়াদোত্তীর্ণ লাইসেন্স ব্যবহার করে গাড়ি চালালে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড অথবা সর্বোচ্চ ২৫ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডের সম্মুখীন হতে হবে। সড়কে দুটি গাড়ি পাল্টাপাল্টি…

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পারমাণবিক ইস্যু অজুহাত, যুক্তরাষ্ট্রের বৃহত্তর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছে ইরান

সড়ক দুর্ঘটনা রোধে নিরাপদ পরিবহনব্যবস্থা: নতুন আইনের প্রয়োগ ও প্রত্যাশা

আপডেট সময় : ১১:৩৭:২৪ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬