ঢাকা ০১:১০ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬

ইরানে সামরিক স্থাপনার ছবি তোলা ও গুজব ছড়ানোর অভিযোগে ৩৫ জন গ্রেপ্তার

ইরানের পশ্চিমাঞ্চলীয় লোরেস্তান প্রদেশে অবৈধভাবে সামরিক স্থাপনার ছবি তোলা এবং ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে মোট ৩৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির তাসনিম বার্তা সংস্থা এই খবর জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গ্রেপ্তারকৃতদের মধ্যে ১৬ জনের বিরুদ্ধে সংবেদনশীল ও সামরিক স্থাপনার ছবি বা ভিডিও ধারণ এবং ‘শত্রুভাবাপন্ন’ গণমাধ্যমের সঙ্গে সহযোগিতার অভিযোগ আনা হয়েছে। এছাড়া, আরও ১৯ জনকে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে আটক করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। ইরানি কর্তৃপক্ষ এই ঘটনাকে একটি নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয় হিসেবে দেখছে এবং ঘটনার তদন্ত চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বস্তি: প্যাকেজ ভ্যাট আরোপের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার

ইরানে সামরিক স্থাপনার ছবি তোলা ও গুজব ছড়ানোর অভিযোগে ৩৫ জন গ্রেপ্তার

আপডেট সময় : ০৭:৪২:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬