ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

ইরানের নতুন সামরিক অভিযান: ৮৬ ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মাধ্যমে মার্কিন ঘাঁটিতে হামলা

ইসলামী বিপ্লবী গার্ডস কোর (আইআরজিসি) নতুন ধাপে তাদের সামরিক অভিযান শুরু করার ঘোষণা দিয়েছে। এই পর্যায়ে ৮৬টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে হামলা চালানো হয়েছে বলে জানা গেছে।

আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, ‘সানডে ডন’ বা রবিবার ভোরে এই বহুমুখী অভিযান পরিচালিত হয়। এতে ইরাকের ভিক্টোরিয়া, কুয়েতের আরিফজান এবং সৌদি আরবের আল খার্জের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এই অভিযানের মূল উদ্দেশ্য ছিল মার্কিন বাহিনীর আকাশপথ ও ড্রোন পরিচালনার অবকাঠামো এবং অস্ত্রভাণ্ডারে আঘাত হানা।

বিবৃতিতে আরও দাবি করা হয়েছে যে, আরদ, নেগেভ, তেল আভিভ, এরবিল এবং বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহর এবং আবুধাবির আল ধাফরাসহ বিভিন্ন এলাকায় মার্কিন ও ইসরাইলি বাহিনীর ‘গোপন আস্তানা’ লক্ষ্য করেও হামলা চালানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিংড়ায় বিদ্যুৎস্পৃষ্টে দুই কৃষকের মৃত্যু

ইরানের নতুন সামরিক অভিযান: ৮৬ ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মাধ্যমে মার্কিন ঘাঁটিতে হামলা

আপডেট সময় : ০৬:৩৪:১২ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬