ইরানের রাজধানী তেহরানে ইসরায়েলি বিমান হামলায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল আরাবি টিভির কার্যালয় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। রোববার এই হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে। ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির তথ্য অনুযায়ী, হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন।
আল আরাবি টিভি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি বিবৃতিতে জানিয়েছে যে, ইসরায়েলের একটি ক্ষেপণাস্ত্র তাদের তেহরানের অফিস ভবনে আঘাত হানে। এর ফলে ভবনটির ব্যাপক ক্ষতি হয়েছে এবং চ্যানেলটি তাদের সরাসরি সম্প্রচার বন্ধ করতে বাধ্য হয়েছে।
ক্ষয়ক্ষতির চিত্র ফুটে উঠেছে প্রকাশিত ছবিতে। ভবনের ভেতরে কাচ ভাঙা, ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা গেছে। সম্প্রচার সরঞ্জামও ক্ষতিগ্রস্ত হয়েছে। বাইরে রাস্তায়ও ধ্বংসস্তূপ দেখা যায় এবং আশেপাশের ভবনগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
রিপোর্টারের নাম 























