যুক্তরাষ্ট্রের ব্রুকলিনের একটি কারাগারে বন্দি থাকা ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস প্রথমবারের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা দিয়েছেন। প্রায় তিন মাস আগে মার্কিন কমান্ডোদের অভিযানে কারাকাস থেকে আটক হওয়া এই দম্পতি সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
মাদুরোর ব্যক্তিগত এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে শেয়ার করা ওই বার্তায় বলা হয়েছে, তারা শারীরিক ও মানসিকভাবে সুস্থ এবং অটল রয়েছেন। বার্তায় তারা নিরন্তর প্রার্থনার কথা উল্লেখ করেন। যদিও কারাগারের কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্য থেকে কে এই পোস্টটি করেছেন, সে সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
মার্কিন প্রশাসনের পক্ষ থেকে এই দম্পতিকে বন্দি রাখার বিষয়ে আন্তর্জাতিক মহলে নানা আলোচনা চলছে। এর মধ্যেই মাদুরোর এই বার্তা তার সমর্থকদের মধ্যে নতুন করে আশার সঞ্চার করেছে।
রিপোর্টারের নাম 























