ঢাকা ১০:৪১ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

গ্রাহকদের বড় স্বস্তি: প্রিপেইড মিটারের মাসিক ভাড়া বাতিল করছে সরকার

বিদ্যুৎ গ্রাহকদের দীর্ঘদিনের দাবি ও অসন্তোষের মুখে প্রিপেইড মিটারের মাসিক ভাড়া বা রক্ষণাবেক্ষণ চার্জ বাতিলের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী জানিয়েছেন, গ্রাহকদের ওপর আর্থিক চাপ কমাতে এবং বিদ্যুৎ সেবাকে আরও জনবান্ধব করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। দ্রুতই এই সিদ্ধান্ত কার্যকর করার প্রক্রিয়া শুরু হবে।

দীর্ঘদিন ধরেই সাধারণ গ্রাহকরা অভিযোগ করে আসছিলেন যে, মিটারের দাম পরিশোধ হয়ে যাওয়ার পরেও প্রতি মাসে রিচার্জের সময় নির্দিষ্ট পরিমাণ টাকা কেটে নেওয়া হচ্ছে। বিষয়টি সরকারের উচ্চপর্যায়ের নজরে আসার পর বিদ্যুৎ মন্ত্রণালয় এই বাড়তি চার্জ প্রত্যাহারের ঘোষণা দেয়।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অতীতে মিটার ক্রয়ের ক্ষেত্রে স্বচ্ছতার অভাব ও অতিরিক্ত ব্যয়ের কারণে যে বোঝা তৈরি হয়েছিল, তা এতদিন গ্রাহকদের বহন করতে হয়েছে। বর্তমান সরকার বিদ্যুৎ খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার অংশ হিসেবে গ্রাহকদের এই বাড়তি খরচের হাত থেকে মুক্তি দিচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গভীর সমুদ্রে বিকল ট্রলার: ১৯ জেলেকে জীবিত উদ্ধার করল কোস্টগার্ড

গ্রাহকদের বড় স্বস্তি: প্রিপেইড মিটারের মাসিক ভাড়া বাতিল করছে সরকার

আপডেট সময় : ০৩:১৩:১৯ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬