ঢাকা ০৬:৪২ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

তীব্র জ্বালানি সংকট: মিশরে রাত ৯টার পর শপিং মল ও রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

বিশ্ববাজারে জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও সরবরাহ সংকটের কারণে কঠোর পদক্ষেপ নিয়েছে মিশর সরকার। বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করতে দেশজুড়ে সব ধরনের দোকানপাট, শপিং মল এবং রেস্তোরাঁ রাত ৯টার মধ্যে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার থেকে কার্যকর হওয়া এই নির্দেশনা আগামী এক মাস পর্যন্ত বহাল থাকবে।

মধ্যপ্রাচ্যের চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বাধার কারণে মিশরের অর্থনীতি ও জ্বালানি খাত বড় ধরনের চাপের মুখে পড়েছে। বিশেষ করে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এবং জ্বালানি তেলের সরবরাহ ব্যাহত হওয়ায় দেশটিতে লোডশেডিং ও জ্বালানি ঘাটতি প্রকট আকার ধারণ করেছে। পরিস্থিতি সামাল দিতেই কর্তৃপক্ষ এমন কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংসদ হান্নান মাসউদের জীবননাশের হুমকি ও নিরাপত্তা উদ্বেগ: সংসদে বিশেষ অধিকারের নোটিশ

তীব্র জ্বালানি সংকট: মিশরে রাত ৯টার পর শপিং মল ও রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

আপডেট সময় : ০৩:১১:৩০ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬