ঢাকা ১০:৪০ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার স্বর্ণ

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজের শৌচাগার থেকে বিপুল পরিমাণ স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। শনিবার রাতে দুবাই থেকে আসা বিজি-৩৪৮ ফ্লাইটটিতে তল্লাশি চালিয়ে ১৫৩টি স্বর্ণের বার জব্দ করে অ্যাভিয়েশন সিকিউরিটি (এভসেক)। উদ্ধারকৃত এই স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৮ কোটি টাকা বলে জানা গেছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে দুবাইফেরত ওই উড়োজাহাজটি অবতরণের পর থেকেই গোয়েন্দা নজরদারিতে রাখা হয়। পরবর্তীতে গোয়েন্দা সংস্থা ও এভসেকের যৌথ অভিযানে কার্গো হোল্ডের শৌচাগারের প্যানেল খুলে সাদা কাপড়ে মোড়ানো অবস্থায় স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। প্রতিটি বারের ওজন ১১৬ গ্রাম এবং সব মিলিয়ে মোট ওজন ১৭ কেজি ৭৮৪ গ্রাম।

তবে এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত স্বর্ণগুলো কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে ইতোমধ্যে সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থাগুলো বিস্তারিত তদন্ত শুরু করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গভীর সমুদ্রে বিকল ট্রলার: ১৯ জেলেকে জীবিত উদ্ধার করল কোস্টগার্ড

শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার স্বর্ণ

আপডেট সময় : ০২:০৬:৩২ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬