ইরানে চলমান অস্থিরতার মধ্যে মাত্র এক দিনে রেকর্ড পরিমাণ হামলার ঘটনা ঘটেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চালানো এই তান্ডবে দেশটির রাজধানী তেহরানসহ বিভিন্ন এলাকা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার বিকেলে মাত্র চার ঘণ্টার ব্যবধানে দেশজুড়ে অন্তত ৭০১টি হামলা চালানো হয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা গেছে।
মানবাধিকার সংস্থাগুলোর দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমান সংঘাত শুরু হওয়ার পর থেকে এক দিনে এত বিপুল সংখ্যক হামলার নজির এর আগে দেখা যায়নি। এই ভয়াবহ আক্রমণের প্রায় ৭৪ শতাংশই পরিচালিত হয়েছে রাজধানী তেহরানকে কেন্দ্র করে, যার ফলে সেখানে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি ও ধ্বংসযজ্ঞের আশঙ্কা করা হচ্ছে।
রিপোর্টারের নাম 























