ঢাকা ১০:৪১ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

স্বাস্থ্যখাতের দুর্নীতি দমনে জিরো টলারেন্স, হাম মোকাবিলায় বিশেষ বরাদ্দের ঘোষণা

স্বাস্থ্যখাতের অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে সর্বোচ্চ কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি জানিয়েছেন, এই খাতের বর্তমান সংকটগুলো চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ দেওয়া হয়েছে। আজ রবিবার রাজধানীর পূর্বাচলে আয়োজিত ১৭তম এশিয়া ফার্মা এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভেন্টিলেটর সংকটে শিশুদের মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করে মন্ত্রী জানান, সংকট মোকাবিলায় জরুরি ভিত্তিতে পাঁচটি ভেন্টিলেটরের ব্যবস্থা করা হয়েছে। এর মধ্যে চারটিই রাজশাহীতে পাঠানো হচ্ছে। পাশাপাশি শিশুদের চিকিৎসায় ঢাকা মেডিকেল ও ডিএনসিসি হাসপাতালে আইসিইউসহ প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

দেশে হামের সংক্রমণ বৃদ্ধি পাওয়া প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী জানান, সব শিশুকে টিকার আওতায় আনতে সরকার ৬০৪ কোটি টাকার বিশেষ বরাদ্দ দিয়েছে। দ্রুত সময়ের মধ্যে টিকা সংগ্রহ করে দেশজুড়ে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করার পরিকল্পনা রয়েছে সরকারের।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গভীর সমুদ্রে বিকল ট্রলার: ১৯ জেলেকে জীবিত উদ্ধার করল কোস্টগার্ড

স্বাস্থ্যখাতের দুর্নীতি দমনে জিরো টলারেন্স, হাম মোকাবিলায় বিশেষ বরাদ্দের ঘোষণা

আপডেট সময় : ০২:০৫:০০ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬