পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ায় টানা কয়েক সপ্তাহের প্রবল বৃষ্টি ও আকস্মিক বন্যায় পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। দেশটির জাতীয় পুলিশ পরিষেবা জানিয়েছে, বন্যায় এখন পর্যন্ত প্রাণহানির সংখ্যা বেড়ে ১০৮ জনে দাঁড়িয়েছে। ৬ মার্চ থেকে শুরু হওয়া এই প্রাকৃতিক দুর্যোগে দেশটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, যার ফলে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জনজীবন।
বন্যায় শুধু প্রাণহানিই নয়, ঘরবাড়ি হারিয়ে মানবেতর জীবনযাপন করছে প্রায় ২ হাজার ৭০০ পরিবার। প্রবল স্রোতে ভেসে গেছে অসংখ্য যানবাহন, ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুৎ সংযোগ এবং বিঘ্নিত হয়েছে বিমান চলাচল। রাজধানী নাইরোবিসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার কারণে এখনো বন্যার ঝুঁকি রয়ে গেছে বলে সতর্ক করেছে স্থানীয় কর্তৃপক্ষ।
বিশেষজ্ঞরা বলছেন, বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের প্রভাবেই এই অঞ্চলে বৃষ্টির তীব্রতা ও বন্যার প্রকোপ বাড়ছে। সাম্প্রতিক এক গবেষণা অনুযায়ী, জলবায়ু সংকটের কারণে পূর্ব আফ্রিকায় বিধ্বংসী বৃষ্টির আশঙ্কা আগের চেয়ে দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে, যা এই অঞ্চলের জন্য চরম উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
রিপোর্টারের নাম 























