ঢাকা ১০:৩১ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

প্রশাসনে রদবদল: ১১ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ

দেশের ১১টি জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, রাজশাহীতে কাজী শহিদুল ইসলাম, চুয়াডাঙ্গায় লুৎফুন নাহার, খুলনায় হরে জান্নাত, মাদারীপুরে মর্জিনা আক্তার, ব্রাহ্মণবাড়িয়ায় আবু সাঈদ এবং চাঁদপুরে আহমেদ জিয়াউর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া হবিগঞ্জে জি এম সরফরাজ, নরসিংদীতে ইসরাত জাহান কেয়া, মেহেরপুরে শিল্পী রানী রায়, লালমনিরহাটে মুহঃ রাশেদুল হক প্রধান এবং বান্দরবানে মো. সানিউল ফেরদৌস জেলা প্রশাসকের দায়িত্ব পেয়েছেন।

উপসচিব পদমর্যাদার এই কর্মকর্তাদের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ থেকে সরিয়ে জেলা প্রশাসনের শীর্ষ এই পদে পদায়ন করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে এই প্রজ্ঞাপনে সই করেছেন উপসচিব আমিনুল ইসলাম।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গভীর সমুদ্রে বিকল ট্রলার: ১৯ জেলেকে জীবিত উদ্ধার করল কোস্টগার্ড

প্রশাসনে রদবদল: ১১ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ

আপডেট সময় : ০২:০১:১৪ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬