ঢাকা ০৮:২০ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের নতুন সমীকরণ: নজরে হরমুজ প্রণালির সার্বভৌমত্ব

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা নিরসনে নতুন এক কঠিন শর্ত সামনে এনেছে ইরান। তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে, যেকোনো শান্তি চুক্তির ক্ষেত্রে এখন থেকে হরমুজ প্রণালির ওপর ইরানের পূর্ণ সার্বভৌমত্বের স্বীকৃতি দিতে হবে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে বিশ্বের মোট জ্বালানি তেলের এক-পঞ্চমাংশ এবং বিপুল পরিমাণ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পরিবহন করা হয়।

বিশেষজ্ঞদের মতে, ইরান এই জলপথকে কেবল সামরিক কৌশল হিসেবেই নয়, বরং দীর্ঘমেয়াদী অর্থনৈতিক আয়ের উৎস হিসেবেও ব্যবহার করতে চায়। হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ পাকাপোক্ত করার মাধ্যমে দেশটি প্রতি বছর শত শত কোটি ডলার আয়ের লক্ষ্য নির্ধারণ করেছে। একইসঙ্গে বিশ্ব অর্থনীতি ও জ্বালানি বাজারের ওপর নিজেদের প্রভাব আরও সুসংহত করতে এই নতুন শর্তকে তুরুপের তাস হিসেবে ব্যবহার করছে তেহরান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খুলনায় ঘরে ঢুকে একই পরিবারের তিনজনকে কুপিয়ে জখম, আটক ১

যুদ্ধ বন্ধে ইরানের নতুন সমীকরণ: নজরে হরমুজ প্রণালির সার্বভৌমত্ব

আপডেট সময় : ১২:৫৮:৫১ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬